উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের ত্রিশালে আনন্দঘন ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ। এ উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম। খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাম্মিম জাহান এবং ত্রিশাল সরকারি নজরুল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণ, পোনামাছ রক্ষা এবং আধুুনিক উপায়ে মাছ চাষ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।