উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্র বধু নাসরিন নাহার বেগম (১৮) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। কলেজে পরীক্ষা দিতে গিয়ে ওই গৃহবধূ নিখোঁজ হওয়ার পর সন্ধান মিলছেনা। এ ঘটনায় পরিবারের স্বজনেরা ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।জানাগেছে ,গত ৯ আগষ্ট শ্বশুর বাড়ী থেকে এইচ.এস.এ (বিএম শাখা) পরীক্ষা দিতে বাড়ি থেকে উপজেলার আমান উল্লাহ কলেজে পরীক্ষা কেন্দ্রে যান গৃহবধূ নাসরিন কিন্তু পরীক্ষা হলে না গিয়ে রহস্যজনক ভাবে সে নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পার হলেও পুলিশ অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পাচ্ছেন না।