উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শ্রীনগরে পরিত্যক্ত কলাবাগান থেকে ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধারগত ১০ আগস্ট ২০২৬ রাত ৯:১৫টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারের পূর্ব পাশে নদীর পাড় গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১০।র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গরুর হাটের উত্তর পাশে একটি কলাবাগানে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করে।র্যাব জানায়, যাচাই-বাছাইয়ে উদ্ধার হওয়া গুলিগুলো ২০২৪ সালের ৫ আগস্টের সহিংস ঘটনার সময় লুণ্ঠিত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা গুলিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১০।