উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকসেবীদের সঙ্গে আড্ডা দেওয়ার অভিযোগে রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাতিহার বাজারের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।জানা যায়, ভাংবাড়ি এলাকার রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ ‘দৈনিক ঘোষণা’ পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন। অভিযানের সময় মাদকসেবীদের সঙ্গে আড্ডা দেওয়ার অভিযোগে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘরেও তালা দেওয়া হয় বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, কাতিহার বাজারের পূর্ব পাশে দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আনাগোনা ও আড্ডা চলে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর শুক্রবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।তবে রেজওয়ানুল ফেরদৌস রিয়াদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘরে তালা দেওয়ার কারণ সম্পর্কে প্রশাসনের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।