উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৮ই আগস্ট, ২০২৬ শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন সংসদ সদস্য সুলতানা জেসমিন এমপি।পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কেন্দ্রের সার্বিক চিকিৎসা সেবার খোঁজ-খবর নেন এবং ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে তার পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়াও, তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবগত হন এবং সেবার মানোন্নয়নে আন্তরিক গুরুত্বারোপ করেন।