উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৫ আগষ্ট জুলাই গণ- অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত।রোজ (৫ আগষ্ট ২০২৬) সকালে হবিগঞ্জ -২ সংসদ সদস্য ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, গণ- অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাহমুদা বেগম সাথী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২ সংসদ সদস্য ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, বলেন 'জুলাই চেতনায় গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম,মানাবতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।এসময় উপস্থিত ছিলেন ঃ- বানিয়াচং থানার অফিসার্স ইনচার্জ, শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক, নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল,প্রমুখ, এসময় উপস্থিত ছিলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা,উপস্থিত ছিলেন।আলোচনা অনুষ্ঠানের পড়ে ২৪ শের গণঅভ্যূত্থানের বানিয়াচং এর শহীদদের কবর জিয়ারত করেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা: সাখাওয়াত হাসান জীবন সহ বানিয়াচং উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ।