উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তার পাশে থাকা একটি সুবিশাল গাছ হঠাৎ উপড়ে পড়ে সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছটি উপড়ে পড়ার পাশাপাশি ওই স্থানের রাস্তার একাংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, এ সড়ক দিয়ে নির্বাচন কমিশন অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, ও সাধারণ মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। রাস্তার ঠিক পাশেই গাছটি ছিল। হঠাৎ গাছটি ধসে পড়ায় রাস্তার পিচ ও মাটি উঠে গিয়ে সেখানে একটি বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়। এর ফলে উক্ত সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে বা দ্রুতগতির যানবাহনের জন্য এই গর্তটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে।স্থানীয় বাসিন্দারা বলেন ,দ্রুত এই গাছটি অপসারণ এবং সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। অতি দ্রুত সড়ক সংস্কার না করা হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।বানিয়াচং উপজেলা প্রকৌশলী, মোতাহার হোসেন বলেন, এব্যাপারে আমাকে এলাকাবাসী ও সরকারী কর্মকর্তারা সড়ক ভাঙনের বিষয়টি অবহিত করেছেন।এ বিষয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা করব।