উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগানগরের ইস্পাহানি আবাসিক এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে নদীধারা আবাসিক বহুমুখী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হাজী মোতালেব, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলামসহ পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং ইস্পাহানি আবাসিক এলাকার সাধারণ বাড়ির মালিকগণ।সভায় দক্ষিণ কেরানীগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজের ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে তিনি উপস্থিত না হতে পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি এক বার্তায় তিনি আবাসিক এলাকাটিকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত রাখতে পূর্ণ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এছাড়া এলাকাকে নিরাপদ ও বসবাসযোগ্য গড়ে তুলতে সমিতির সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার প্রকাশ করা হয়।