উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাতক্ষীরার কালিগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন আসামিকে আটক করা হয়েছে।শনিবার দিবাগত রাতে (৩১ জুলাই) কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা হলেন সাদপুর গ্রামের আল আমিন হোসেন, বাজারগ্রামের আমিনুল ইসলাম, গণপতি গ্রামের শেখ মনিরুল ইসলাম (মনু), ঘুশুড়ি গ্রামের বাবলু হোসেন গাইন, বন্দীপুর গ্রামের রমজান হোসেন সবুজ, নেংগী (কাতাং) গ্রামের আবু বক্কর সিদ্দিক, শীতলপুর গ্রামের শিমুল ও ভাড়াশিমলা গ্রামের মনিরুজ্জামান খান। এছাড়া সংঘাত-সংক্রান্ত একটি ঘটনায় মাঘুরালী (নলতা) গ্রামের শিশু রনি পারভেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।আটক ব্যক্তিদের শনিবার (১ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।