উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ঘাট এলাকায় অচেতন অবস্থায় এক অজ্ঞাতনামা যুবক কে পড়ে থাকতে দেখা গেছে।বুধবার (২৯ জুলাই) সকালে স্থানীয়রা ঘাটের পাশে ওই যুবক কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।স্থানীয়দের ধারণা, যুবকটি অসুস্থ হয়ে পড়ে থাকতে পারেন অথবা দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।দিঘলিয়া থানার ওসি বলেন, "অচেতন অবস্থায় পাওয়া ওই যুবক কে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তে খুলনাবাসীর সহযোগিতা চেয়েছে পুলিশ।