উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটিকে মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্যামনগর উপজেলা শাখার নবগঠিত আহবায়ক/পূর্ণাঙ্গ কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এক যৌথ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের নিয়ে গঠিত এই নবগঠিত কমিটি শ্যামনগর উপজেলা বিএনপিকে আরও বেশি গতিশীল, শক্তিশালী ও সংগঠিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। স্বৈরাচার ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে শক্ত অবস্থান তৈরি করবে।অভিনন্দন জ্ঞাপনকারী নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।