উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রণালয় ও বিভাগগুলো প্রস্তুত করা ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া অপরিহার্য। ১৮০ দিনের মধ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়ন সরকারের দৃঢ় অঙ্গীকার এবং এ লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।সভায় মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভাটি মন্ত্রনালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।