উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার, ২৭ জুলাই ২০২৬ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আজ রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন। পরিবেশ দূষণরোধে পলিথিন বিরোধী সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের মাছ ও ফলের দোকান ঘুরে দেখেন এবং পলিথিন ব্যবহারের বিকল্প সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।