উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাগেরহাটে ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে বাগেরহাট শহর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি মারা যান।নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় চেম্বারে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে শহরের কালিবাড়ি এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তিনি প্রাণে বাঁচতে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।কিন্তু দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর মডেল থানার ওসি।এদিকে, আজ শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গের সামনে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সহকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, দুই মাস আগে সড়ক দুর্ঘটনায় এই আইনজীবী তার বাবাকে হারান। এর আগেই মা ও প্রথম স্ত্রীকে হারিয়েছেন তিনি। নিহতের দ্বিতীয় স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাহত স্বজনরা।বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, "একজন আইনজীবী এভাবে নিহত হওয়া মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত বিচার চাই।