উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে।এ ঘটনায় পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থী ইয়ামিম হোসেন বলেন মেডাম নাজমুন নাহার আমাদের ক'জন কে সাদের উপর পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে কারেন্ট এর তারে হাতলাগে পড়ে যায় এতে ইয়ামিন হোসেন আহত হয় বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২২শে জুলাই বুধবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার ১২০ নং দক্ষিণ ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে কয়েকজন শিক্ষার্থীকে উঠিয়ে পানির ট্যাংক পরিষ্কার করানো হচ্ছিল। এ সময় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়ামিম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়।ঘটনার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দেখা গেছে তাদের অভিযোগ, শিক্ষার্থীদের পাঠদানের পরিবর্তে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন দায়িত্বহীন আচরণে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও তারা মন্তব্য করেন।এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এলাকাবাসী ও সচেতন মহল।উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলান উদ্দিন বলেন, বাচ্চার চিকিৎসা চলছে হাসপাতালে দেখতে গিছিলাম। এ দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: এনামুল হক জানান, আমি বিষয় টা যেনেছি নিজে হাসপাতালে যেয়ে বাচ্চা কে দেখে এসেছি এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: আলমগীর হোসেন কে সরজমিনে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দেওয়া জন্য বলে দিয়েছি। ঘটনার সত্যতা প্রমানিত হলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।