উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার কেরানীগঞ্জে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে অভিযান চালিয়ে দুটি সিএনজি, একটি অটো ভ্যান ও একটি অটোরিকশা আটক করেছে ট্রাফিক পুলিশ।ট্রাফিক পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগে চারটি যানবাহন জব্দ করা হয়েছে।পুলিশ আরও জানায়, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তথ্যসূত্র: কেরানীগঞ্জ ট্রাফিক পুলিশ।