উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিবার পরিকল্পনা কার্যক্রমের মানোন্নয়ন, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত হয়।পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের সার্বিক অগ্রগতি, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা, পরিবার কল্যাণ কার্যক্রম, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং মাঠপর্যায়ের সেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ চলমান কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। জেলা প্রশাসক পরিবার পরিকল্পনা সেবাকে আরও জনবান্ধব, সহজলভ্য ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাঠপর্যায়ে সেবার গুণগত মান বৃদ্ধি, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।এছাড়াও নিরাপদ মাতৃত্ব, শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পরিবার কল্যাণ সেবা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দ বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ প্রদান করেন এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।