উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গৌরবের জুলাই ২০২৪ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা, আর্থিক অনুদান প্রদান, সম্মাননা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহানগরের পিটিআই অডিটোরিয়ামে মঙ্গলবার দিনব্যাপী এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে যোগ দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপির পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন।
এমপি রনির সহধর্মিনী তাপসী তন্ময় চৌধুরী তমার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল জুলাই আন্দোলনের ভিডিও সম্প্রচার, যোদ্ধাদের স্মৃতিচারণ, পুতুল নাচ ও দেশাত্মবোধক গান পরিবেশন।