উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তিনটি পরিত্যক্ত টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-৯। গত ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া এসব টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টা ৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অবস্থান নেয় র্যাব। পরে ফেঞ্চুগঞ্জ রোডস্থ সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থানে ঝোপের ভেতর থেকে শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
ওই ব্যাগ তল্লাশি করে তিনটি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড পাওয়া যায় যা পুলিশ বাহিনী থেকে লুট হয়েছিল। অভিযانের সময় কাউকে পাওয়া না গেলেও এ বিষয়ে র্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।