উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। তবে ফাইনাল শেষে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে স্প্যানিশ ফুটবলার মার্ক কুকুরেয়াকে প্লাস্টিকের ব্যাগে করে বিশ্বকাপ ট্রফি নিয়ে যেতে দেখা যায়। ঘটনাটি নিয়ে ফুটবলপাড়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
কোটি টাকা মূল্যের ঐতিহ্যবাহী ট্রফিটি কীভাবে ময়লা ফেলার ব্যাগে জায়গা পেল, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। স্টেডিয়াম ছাড়ার সময় কুকুরেয়ার হাতে থাকা সাদা পলিথিনের ব্যাগে ট্রফিটি দেখা গেলে বিষয়টি ঘিরে রহস্য ও বিভ্রান্তি তৈরি হয়।
তবে এবার ঘটনার পেছনের আসল সত্য প্রকাশ্যে এসেছে। দ্য সানডে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে দৃশ্যমান ট্রফিটি কোনো আসল বিশ্বকাপ ট্রফি ছিল না। সেটি ছিল মূলত লেগো দিয়ে তৈরি একটি খেলনা ট্রফি।
বাস্তবে আসল বিশ্বকাপ ট্রফির ওজন ছয় কেজিরও বেশি। এত ভারী একটি ট্রফি অত পাতলা পলিথিন ব্যাগে বহন করা যেমন কঠিন, তেমনি কুকুরেয়া যেভাবে হাত দিয়ে ব্যাগটি ধরেছিলেন, তা আসল ট্রফির ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব ছিল না।