উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ তারিখে ঢাকার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির জমকালো সামার কনভেনশন-২০২৬ এবং সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মো: আসাদুজ্জামান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম, অ্যাটর্নি জেনারেল জনাব এ এম আমিন উদ্দিন, বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং খুলনা বিভাগীয় অন্যান্য বিশিষ্ট আইনজীবীগণ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মো: মাসুদ রানা।বক্তারা তাদের বক্তব্যে আইন পেশার মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সমিতির দীর্ঘ যাত্রায় সকল সদস্যের অবদানের ভূয়সী প্রশংসা করেন। দিনব্যাপী এই আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে বিপুল সংখ্যক আইনজীবী ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।