উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ঢাকার মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি এবং প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. মো: সাখাওয়াৎ হোসেন। সভায় বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।