উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আর্জেন্টিনার হয়ে বিশ্বমঞ্চে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন লিওনেল মেসি। তবে দেশের হয়ে এত সাফল্যের পরেও তাকে কোনো আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা জানায়নি আর্জেন্টিনা ফুটবল দল। যে কিংবদন্তি গত বিশ্বকাপে শিরোপা এবং এবারের আসরে দলকে রানার্স আপ করিয়েছেন, তার বিদায় মুহূর্তটি ছিল অনেকটাই নিঃশব্দ।
নিউ জার্সির স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা মেসির নামে জয়ধ্বনি দিয়ে তাকে ভালোবাসা জানালেও দলের পক্ষ থেকে কোনো বিশেষ সম্মাননা দেখা যায়নি। ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে পড়েন কোচ লিওনেল স্কালোনি। মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে তিনি কেঁদে ফেলেন এবং সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান।
৩৯ বছর বয়সেও পায়ের জাদুতে বিশ্বকে মুগ্ধ করেছেন মেসি। ১৬ বছর বয়স থেকে নিজেকে বারবার নতুনভাবে গড়ে তোলা এই ফুটবলার ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফিটনেস ধরে রাখতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। শিরোপা ছাড়াই শেষ হলো ফুটবলের এই মহানায়কের বর্ণাঢ্য বিশ্বকাপ যাত্রা।