উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর বুয়েনস আইরেসে শোকের ছায়া নেমে আসে। দলের প্রতি সমর্থন জানাতে ওবেলিস্ক এলাকায় জড়ো হওয়া সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।
রাত পৌনে ১২টার দিকে শুরু হওয়া এই সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান, পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করে। প্রায় ২০ মিনিট স্থায়ী এই সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, ম্যাচ চলাকালীন অতিরিক্ত মানসিক চাপ ও উত্তেজনার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই আর্জেন্টাইন সমর্থক। বুয়েনস আইরেসের নিজ বাসায় খেলা দেখার সময় ৬৭ ও ৮৮ বছর বয়সী দুই ব্যক্তি কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান, এছাড়া ৭২ বছর বয়সী আরেকজন শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন।