উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আবারও প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে। এক মাসের ব্যবধানে ১৯ জুলাই, ২০২৬ রবিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার পর থেকে অনেক ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ ও ব্যবহারে সমস্যার সম্মুখীন হন। বিশ্বজুড়ে এই বিভ্রাটের কারণে কোটি কোটি ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন।
স্বাভাবিক নিউজ ফিডের পরিবর্তে ব্যবহারকারীদের সামনে একটি বার্তা প্রদর্শিত হয়। সেখানে লেখা ছিল—‘Account Temporarily Unavailable’। এই বার্তার সঙ্গে একটি নোটিসে বলা হয়, 'সাইট-সংক্রান্ত একটি সমস্যার কারণে আপনার অ্যাকাউন্ট বর্তমানে পাওয়া যাচ্ছে না। আমরা আশা করছি, শিগগিরই সমস্যাটি সমাধান করা হবে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।'
ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন ডাউনডিটেক্টর, ইজডাউন, নর্ডভিপিএন এবং ডাউন ফর এভরিওয়ানও ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আনুষ্ঠানিকভাবে বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।