উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) আজ সোমবার এক আদেশে এই তথ্য জানিয়েছে।
আহ্বানকৃত এসব সৃজনশীল কাজ আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে hpmgoldcup@gmail. ই-মেইলে পাঠাতে হবে। এই প্রতিযোগিতার বিজয়ীদের স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কৃত করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনাবলী অনুযায়ী, প্রতিযোগিতার লোগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা জেপিইজি ফরমেটে পাঠাতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের তৈরি ফুটবল খেলা সম্পর্কিত রিলসের লিংক ই-মেইলে পাঠাতে হবে। থিম সং ওয়ার্ড ও পিডিএফ ফরমেটে এবং মাসকট ও স্লোগান তৈরি করে উল্লেখিত ই-মেইলে পাঠাতে হবে।
সকল তথ্য পাঠানোর সময় অবশ্যই একটি সচল মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে। এছাড়া, যারা ইতোপূর্বে লোগো, রিলস ও থিম সং পাঠিয়েছেন, তাদের নতুন করে আর পাঠানোর প্রয়োজন নেই বলেও মাউশির আদেশে জানানো হয়েছে।