উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হরমুজ প্রণালিকে বিশ্বের ওপর চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমনটাই দাবি করেছেন। রোববার ফিলিপাইনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
রুবিও জানান, ইরানের কিছু মহল কৌশলগত এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর প্রভাব বিস্তার করতে চায়। বৈশ্বিক নৌ বাণিজ্যের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে বলে তিনি আশ্বস্ত করেন। তবে এই দায়িত্ব ভাগ করে নিতে অন্যান্য দেশকেও অর্থ বা সামরিক সরঞ্জাম দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিকে শনিবার ইরাকে ইরানের হামলায় এক মার্কিন সেনার মৃত্যুর ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন রুবিও। অন্যদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ এখনো খোলা আছে বলে জানিয়েছেন তিনি। তবে তার হুঁশিয়ারি, কূটনীতি ব্যর্থ হলে তেহরানের জন্য পরিস্থিতি অনুকূল হবে না।