উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের নেপথ্যে বড় অবদান রেখেছেন গোলরক্ষক উনাই সিমন। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি জিতে নিয়েছেন আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’।
পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা ২৯ বছর বয়সী এই গোলরক্ষক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ম্যাচেও ছিলেন দুর্দান্ত। তার নিখুঁত পজিশনিং ও গুরুত্বপূর্ণ সেভ স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে।
টুর্নামেন্টে টানা ৫১৯ মিনিট গোল না খেয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সিমন। এর মাধ্যমে তিনি ১৯৯০ সালে ইতালির ওয়াল্টার জেঙ্গার করা টানা ৫১৭ মিনিট গোল না খাওয়ার দীর্ঘ ৩৬ বছরের পুরনো রেকর্ডটি ভেঙে দিয়েছেন।
স্পেনের ফুটবল ইতিহাসেও নতুন মাইলফলক স্পর্শ করেছেন সিমন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে ইকার কাসিয়াসের টানা ৪৭৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ড পেছনে ফেলে তিনি এখন দেশটির ফুটবল ইতিহাসের নতুন নায়ক।