উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে আয়োজিত হয় জমকালো হাফটাইম শো। এই বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করেছেন পপ তারকা শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদন অনুযায়ী, এই তিন শিল্পী অনুষ্ঠানের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। তারা নিজেদের সময় ও পরিবেশনা গ্লোবাল সিটিজেন-এর সামাজিক উদ্যোগের জন্য উৎসর্গ করেছেন এবং এর মাধ্যমে মানবিক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছেন।
সুপার বোলের প্রচলিত রীতি অনুসরণ করেই শিল্পীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। মূলত বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সুযোগকেই তারা পারিশ্রমিকের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল প্রায় ১৪২ কোটি দর্শক উপভোগ করেছিলেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, এই আয়োজন ফুটবল, ঐক্য ও মানবতার এক অনন্য উদযাপন, যা সব সীমানা ও প্রজন্মের গণ্ডি অতিক্রম করেছে।