উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন স্পেনকে ট্রফি তুলে দিতে গিয়ে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত এই ট্রফি প্রদান অনুষ্ঠানে শিরোপা হস্তান্তরের পরও তিনি মঞ্চ থেকে নামতে অস্বীকৃতি জানান।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বারবার অনুরোধ করলেও ট্রাম্প মঞ্চে অটল ছিলেন। স্প্যানিশ ফুটবলাররা যখন ট্রফি নিয়ে উল্লাসে মেতেছিলেন, তখনও ট্রাম্পকে মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
এর আগে স্টেডিয়ামে কড়া নিরাপত্তার কারণে দর্শকদের প্রবেশে দেরি হওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধেছিল। এছাড়া স্টেডিয়ামের বড় পর্দায় তার ছবি ভেসে উঠলে এবং জাতীয় সংগীতের সময়ও দর্শকদের একাংশ তাকে দুয়োধ্বনি দেয়।