উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বকাপ জয়ের পর মাঠের ভেতরে এক আবেগঘন মুহূর্তের জন্ম দিলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজার পরপরই তাকে মাঠে হাঁটু গেড়ে বসে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়।
দীর্ঘ ও কঠিন টুর্নামেন্ট শেষে শিরোপা জয়ের আনন্দ তার চোখেমুখে স্পষ্ট ছিল। ব্যক্তিগত জীবনে ধর্ম পালনের ক্ষেত্রে খুব বেশি কঠোর না হলেও, গুরুত্বপূর্ণ অর্জনের পর ইয়ামালকে এর আগেও সিজদা দিয়ে কৃতজ্ঞতা জানাতে দেখা গেছে।
এর আগে ২০২৫ সালের রমজানে রোজা রেখে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন এই ফুটবলার। এছাড়া গত মে মাসে বার্সেলোনার লা লিগা জয়ের পর উৎসব মিছিলে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তিনি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন।