উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকার গ্রামগঞ্জের মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় দলের এক পথসভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ালেও পরবর্তীতে তা আর কমানোর উদ্যোগ নেয়নি। বর্তমানে লোডশেডিংয়ের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে গ্রামগঞ্জে বিদ্যুৎ অধিকাংশ সময়ই থাকে না, ফলে মানুষ হারিকেনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, চাকুরিজীবীদের বেতন বাড়ানোর কথা ওঠার পর থেকেই বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদসহ স্থানীয় নেতাকর্মীরা।