উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার নির্ধারিত ৯০ মিনিটের লড়াই গোলশূন্যভাবে শেষ হয়। তবে অতিরিক্ত সময়ে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্পেন, কিন্তু নিকো উইলিয়ামসের করা সেই গোল শেষ পর্যন্ত বাতিল করা হয়।
ম্যাচের ৯৬ মিনিটে বল জালে জড়িয়ে উল্লাসে মেতেছিলেন উইলিয়ামস। তবে তার আগেই মেরিনোর করা একটি ফাউলের কারণে রেফারি গোলটি বাতিল করেন। রিপ্লেতে দেখা যায়, মেরিনো ভুলবশত আর্জেন্টিনার ডিফেন্ডার ওতামেন্দির পায়ের ওপর দাঁড়িয়ে পড়েছিলেন, যা ফাউল হিসেবে গণ্য হয়েছে।