উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফাইনালের প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে দুর্দান্ত দাপট দেখিয়েছে স্পেন। বেশ কয়েকটি গোল করার সুযোগ তৈরি করলেও আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দৃঢ়তায় গোল পায়নি তারা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন, কিন্তু লামিন ইয়ামালের শট রুখে দেন মার্তিনেজ। স্পেনের প্রেসিংয়ের মুখে আর্জেন্টিনা স্বাভাবিক ছন্দে খেলতে হিমশিম খেয়েছে এবং প্রথমার্ধে তারা কোনো শটই নিতে পারেনি।
প্রথমার্ধের শেষদিকে মিকেল ওয়ারিয়াসাবালকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্তিনেজ। ৪৪তম মিনিটে তাকে তুলে নিয়ে নিকোলাস ওতামেন্দিকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি, তবে তাতে খেলার গতিতে বড় কোনো পরিবর্তন আসেনি।