উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে নিজেদের মূল একাদশে কোনো পরিবর্তন আনছেন না কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফ্রান্সের বিপক্ষে যে শক্তিশালী দল নিয়ে স্পেন দুর্দান্ত জয় পেয়েছিল, সেই একই একাদশের ওপরই আস্থা রেখেছেন তিনি।
এই ম্যাচেও বার্সেলোনার তারকা পেদ্রি গনজালেস শুরুর একাদশে জায়গা পাননি। তবে স্পেনের স্কোয়াডে থাকা বার্সেলোনার ৮ জন খেলোয়াড়ের মধ্যে পাউ কুবারসি, লামিন ইয়ামাল এবং দানি অলমো আজকের ফাইনালে একাদশে থাকছেন।
স্পেনের চূড়ান্ত একাদশ হলো: সিমন, পোরো, কুবারসি, লাপোর্তে, কুকুরেয়া, রদ্রি, রুইজ, ইয়ামাল, ওলমো, বায়েনা এবং ওইয়েরজাবাল।