উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত বিশ্বকাপ ফাইনাল ম্যাচ চলাকালীন এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। স্টেডিয়ামের বড় পর্দায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ছবি ভেসে উঠলে উপস্থিত দর্শকরা তাদের উদ্দেশ্যে জোরালো দুয়ো দেন।
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত একটি ওয়াচ পার্টিতেও একই চিত্র দেখা যায়। এদিকে, ট্রাম্পের উপস্থিতির কারণে নিরাপত্তা ও লজিস্টিক জটিলতায় ম্যাচ আয়োজনে কিছুটা বিলম্ব হয়, যা নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট হেলিকপ্টারে করে স্টেডিয়ামে পৌঁছান এবং বর্তমানে ফিফা সভাপতির সঙ্গে ভিআইপি বক্সে বসে খেলা উপভোগ করছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ম্যাচ শেষে ট্রাম্প ও ইনফান্তিনোর চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে।