উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই উপলক্ষ্যে স্পেনের তারকা ফুটবলার বোরহা ইগলেসিয়াসকে প্রশ্ন করা হয়েছিল, ট্রাম্পের সঙ্গে দেখা হলে তিনি কী করবেন।
উত্তরে বোরহা হাস্যরস করে জানান, তিনি ট্রাম্পের সঙ্গে হাত মেলাবেন ঠিকই, তবে তা যেন খুব দ্রুত হয় সেই চেষ্টাই করবেন। স্প্যানিশ এই ফরোয়ার্ড মজার ছলে মন্তব্য করেন যে, তিনি কোনো ঝামেলায় জড়াতে চান না এবং আপাতত জেলে যেতে আগ্রহী নন।
হোয়াইট হাউস আগেই নিশ্চিত করেছে যে বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প উপস্থিত থাকবেন। বোরহা জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের মুহূর্তে তিনি কোনো বিতর্কে জড়াতে চান না এবং ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বিষয়টি দ্রুত শেষ করে ফেলতে চান।