উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে আজ স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ী দলের স্কোয়াড থেকে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি।
দলের রক্ষণভাগে নাহুয়েল মলিনার পরিবর্তে সুযোগ পেয়েছেন গঞ্জালো মন্তিয়েল। মিডফিল্ডে জিউলিয়ানো সিমিওনের জায়গায় ফিরেছেন রদ্রিগো দে পল এবং চোটের কারণে লিয়ান্দ্রো পারেদেসের বদলে একাদশে জায়গা পেয়েছেন নিকোলাস গঞ্জালেজ।
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, মন্তিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, তাগলিয়াফিকো, দে পল, এনজো, মাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ, মেসি ও হুলিয়ান আলভারেজ।