উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর গ্যালারিতে প্রদর্শিত সেই ঐতিহাসিক ব্যানারটি আসলে ছিল হোটেলের একটি বিছানার চাদর। মাত্র ১০ ডলারের রং ও তুলি দিয়ে তৈরি এই ব্যানারে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’। এর নেপথ্যে থাকা ভক্ত সান্তিয়াগো জানিয়েছেন, বিদেশিদের মন্তব্যে ক্ষুব্ধ হয়েই তিনি এই প্রতিবাদী বার্তাটি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন।
নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় পেরিয়ে স্টেডিয়ামে ব্যানারটি ঢোকানো ছিল এক বড় চ্যালেঞ্জ। সান্তিয়াগো অত্যন্ত কৌশলে সেটিকে ভাঁজ করে নিজের প্যান্টের ভেতরে লুকিয়ে মাঠে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ম্যাচ শেষে তিনি তা মেলে ধরেন, যা মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়ার মাধ্যমে সান্তিয়াগো চাদরটি ফেরত পেতে চেয়েছিলেন। তবে খেলোয়াড়রা সেটি আর ফেরত দিতে রাজি হননি, বরং ড্রেসিংরুমের স্মারক হিসেবে রেখে দিয়েছেন। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে নতুন কোনো ব্যানার না নিলেও, সান্তিয়াগো তার সঙ্গে রাখছেন লোক সংস্কৃতির প্রতীক ‘গাউচিতো জিল’-এর ছবি।