উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)।শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শুভাঢ্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ৩ জন হলেন— ১. মো. রাজিব মোল্লা (২০), পিতা: মো. আব্দুল কুদ্দুস মোল্লা; ২. মো. রাব্বি হাওলাদার (২৫), পিতা: মো. মোজাম্মেল হাওলাদার; এবং ৩. মো. রাসেল (৩৪), পিতা: মো. আনোয়ার হোসেন।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি পটুয়াখালী জেলায়। তারা বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মাঠের কোণা, ভূতেরগলি এলাকায় হাজী ইব্রাহীমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অভিযানে রাজিবের কাছ থেকে ৫০ হাজার টাকা, রাব্বির কাছ থেকে ২৫ হাজার টাকা এবং রাসেলের কাছ থেকে ৩৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।ঢাকা জেলা পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
তথ্যসূত্র: ঢাকা জেলা পুলিশ।