উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কয়েকটি সীমান্ত পয়েন্টে একযোগে অভিযান চালায় বিজিবি’র একটি বিশেষ দল। অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ কসমেটিকস, ইলেকট্রনিক্স পণ্য, কাপড় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এসময় কাউকে আটক করা না গেলেও পাচারের সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে।অভিযানের খবরে স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে। এলাকাবাসী বিজিবি’র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে চোরাচালানের কারণে দেশীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। বিজিবি’র কঠোর অবস্থানে এখন বাজার স্থিতিশীল হবে বলে আশা করছেন তারা।সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও রাজস্ব ফাঁকি রোধে বিজিবি’র এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।