উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত বৃহস্পতিবার, গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। শহীদদের স্মরণে বৃক্ষরোপণের মাধ্যমে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয় এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই বৃক্ষগুলো শহীদদের স্মৃতিকে আজীবন অম্লান করে রাখবে এবং পরিবেশ রক্ষায় তাদের অবদানের কথা স্মরণ করিয়ে দেবে।