উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা এলাকায় ডংইয়া ব্যাটারী কোম্পানির সহযোগিতায় মিথিলা অটো শো-রুমের উদ্যোগে গ্রাহকদের অংশগ্রহণে বর্ণাঢ্য আলোচনা সভা ও গ্রাহক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রাহকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীন থেকে আগত ডংইয়া ব্যাটারী কোম্পানির অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান ইউ রু কিয়াং।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডংইয়া ব্যাটারী কোম্পানির কান্ট্রি ম্যানেজার বিকাশ চন্দ্র, সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার বিজ্ঞ বর্ধন, দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার সেলস মার্কেটিং ম্যানেজার নিরঞ্জন চন্দ্র বর্মন, মিথিলা অটো শো-রুমের স্বত্বাধিকারী আব্দুল লতিফ, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজুসহ ডংইয়া ব্যাটারী কোম্পানি ও মিথিলা অটো শো-রুমের সংশ্লিষ্ট কর্মকর্তারা।আলোচনা সভায় বক্তারা ডংইয়া ব্যাটারীর গুণগত মান, আধুনিক উৎপাদন প্রক্রিয়া, বাজারে এর ক্রমবর্ধমান চাহিদা, ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সুবিধা এবং বিক্রয় সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।প্রধান অতিথি ইউ রু কিয়াং তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব দীর্ঘদিনের। এই সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ডংইয়া ব্যাটারী কোম্পানি কাজ করে যেতে চায়।”অনুষ্ঠান শেষে উপস্থিত গ্রাহকদের অংশগ্রহণে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।