উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসানীতিতে বড় ধরনের পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, ফেডারেল সরকারের বিশেষ অনুমতি ছাড়া এখন থেকে কোনো বিদেশি শিক্ষার্থী দেশটিতে চার বছরের বেশি সময় অবস্থান করতে পারবেন না।
আগে শিক্ষার্থীরা 'ডিউরেশন অব স্ট্যাটাস' সুবিধায় ডিগ্রি শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন। তবে এখন থেকে একাডেমিক কার্যক্রম শেষ হওয়ার পর বা ভিসা পরিবর্তনের ক্ষেত্রে দেশ ছাড়ার সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, ভিসার অপব্যবহার রোধ ও জাতীয় নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নাফসা: অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস এই নীতিমালার কড়া সমালোচনা করে একে অহেতুক ও আমলাতান্ত্রিক জটিলতা হিসেবে অভিহিত করেছে।