উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা প্রদানসহ তিন দফা দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষ্যে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে এসব দাবি উত্থাপন করা হয়।
এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এই দাবিগুলো জানান। তিনি বলেন, প্রথমত প্রতিটি শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা প্রদান করে তাদের আর্থিক সংস্থাপন নিশ্চিত করতে হবে।
দ্বিতীয় দফায় শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়া, সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের হটস্পটগুলোর আশপাশের চিকিৎসকদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ডিটেইলস ডকুমেন্টেশনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খানের সঞ্চালনায় এই দোয়া অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকারসহ জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বক্তব্য দেন। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।