উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১৬ জুলাই ২০২৬ খ্রি. জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুর অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ।এ সময় পুলিশ সুপারের সঙ্গে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও গণমানুষের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।তারই পাশাপাশি পিরোজপুর জেলা বিএনপি বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত ও যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিম ইসলাম শাওন রিয়াজ সরদার সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ সাধারণ মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেনজুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে সবাই এই কথা ব্যক্ত করেন।