উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারে সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে উপদ্রুত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।ঝিলংজা ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন:
"প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত একটি পরিবারও যেন খাবার ও চিকিৎসার অভাব বোধ না করে, সেদিকে সরকারের কড়া নজর রয়েছে। স্থানীয় প্রশাসন ও দলের নেতা-কর্মীরা মাঠ পর্যায়ে সমন্বিতভাবে কাজ করছেন।"প্রতিমন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং রাস্তাঘাট দ্রুত চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।ত্রাণ বিতরণ ও ব্রিফিংকালে প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমাজসেবকগণ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।
এদিকে আকস্মিক এই দুর্যোগের মুহূর্তে সরকারের পক্ষ থেকে দ্রুত ত্রাণ সহায়তা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ঝিলংজা ইউনিয়নের সাধারণ ও ক্ষতিগ্রস্ত বাসিন্দারা