উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা থেকে বরিশাল সফরকালে তাকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।সোমবার (১৩ জুলাই ২০২৬) ঢাকার কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ধলেশ্বরী টোল প্লাজায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন—সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি এবং ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান, এমপি এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে বরিশালের উদ্দেশ্যে বিদায় জানান। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।নেতারা বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।