উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনার দাকোপ উপজেলার ৬ নম্বর কামারখোলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল জনসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনায় রয়েছেন। নির্বাচনী তৎপরতার বাইরেও দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে তিনি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করে মানুষের নিরাপদ চলাচলের ব্যবস্থা করেছেন। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এসব সড়ক চলাচল উপযোগী হওয়ায় এলাকাবাসী তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও নিয়মিত সহযোগিতা করে আসছেন আমিনুল ইসলাম বুলবুল। এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক ও নানাভাবে সহযোগিতা করায় ইতোমধ্যেই তার মানবিক কর্মকাণ্ড ইউনিয়নজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন ধর্মের মানুষের প্রতি সমান সম্মান ও সহযোগিতার মানসিকতা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।আমিনুল ইসলাম বুলবুল বলেন, "মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব সময় ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই। জনপ্রতিনিধি হওয়া আমার লক্ষ্য নয়, মানুষের সেবা করাই আমার মূল উদ্দেশ্য। ইউনিয়নবাসী যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে একজন সন্তান হিসেবে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে তাদের কল্যাণে কাজ করে যাব। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ধর্মীয় প্রতিষ্ঠান এবং অসহায় মানুষের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।"ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, নির্বাচনের আগেই যেভাবে তিনি নিজের অর্থ ও শ্রম দিয়ে মানুষের কল্যাণে কাজ করছেন, তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। তাদের মতে, মানবিক মূল্যবোধ, সমাজসেবা এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডের কারণে আমিনুল ইসলাম বুলবুল ইতোমধ্যেই ইউনিয়নের মানুষের কাছে একজন জনবান্ধব ও সেবাপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর ধারাবাহিক প্রচেষ্টার কারণেই আমিনুল ইসলাম বুলবুলের কর্মকাণ্ড এখন পুরো কামারখোলা ইউনিয়নে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।