উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইল জেলার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের শ্রদ্ধেয় পিতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল গফুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর এই আকস্মিক মৃত্যুতে টাঙ্গাইলের রাজনৈতিক, সামাজিক ও আইনি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।মরহুম অ্যাড. মোহাম্মদ আব্দুল গফুর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের একজন অত্যন্ত প্রবীণ ও সম্মানিত নেতা ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি একজন দক্ষ আইনজীবী হিসেবে টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর সন্তান তানভীর হাসান ছোট মনির টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।অ্যাড. মোহাম্মদ আব্দুল গফুরের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, আইনজীবী সমিতি এবং সুশীল সমাজের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই অপূরণীয় ক্ষতি সইবার জন্য পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।